September 24, 2026, 8:53 am
Headline :
দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা
Notice :

বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ

বানিয়ান ব্রিটিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট নগরীর শাহী ঈদগাহ ঝরণারপারস্থ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জাকিরা ফাতেমা লিমি চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়ান ব্রিটিশ স্কুলের ডিরেক্টর শিহাব উদ্দিন, এম.এ.এস. রুহেল, জহিরুল ইসলাম, অভিভাবক মো. সাবের চৌধুরী।
তাসলিমা খানম বিথী’র সঞ্চালনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান আরহাম, রুপা বেগম, শারমিন জাহান সন্ধি, নিশাত তামান্না আক্তার, সাদিয়া চৌধুরী, মাহবুবা সুলতানা মারওয়া, হাবিবুর রহমান মুন্না, মাহী বেগম, সানজিদা হক আনজুম, মাহবুবা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকদের মধ্যে হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সবশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রিন্সিপালসহ অতিথি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতিও খেলায় রাখা দরকার। তারা আরো বলেন, বানিয়ান ব্রিটিশ স্কুল মনোরম পরিবেশে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে। এ প্রতিষ্ঠান তাদের সুনাম ধরে রেখে কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। -বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories