September 22, 2026, 1:51 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদকঃ
লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণা প্রদান করেন। তিনি
জুলাই বিপ্লবে প্রদর্শিত তারুণ্যের চেতনার প্রশংসা করেন এবং এই তারুণ্যের শক্তি নিয়ে শিক্ষার্থীদেরকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থীদের জন‍্য আধুনিক ল‍্যাব স্থাপন করার পৃষ্ঠপোষকতার জন‍্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর ভূয়সী প্রশংসা করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে লিডিং ইউনিভার্সিটির নেতৃত্ব দিবে এ আশা প্রকাশ করে শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরামর্শ দেন।

গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করার জন‍্য সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এ মতবিনিময় একাডেমিক অগ্রগতি, ভবিষ্যত উন্নয়ন এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকার প্রতি শিক্ষার্থীদেরকে আরো উৎসাহি করবে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এবং সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories