January 21, 2026, 2:43 am
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

সিলেট নগরীর মদিনা মার্কেট আল-মদিনা জামে মসজিদ’ এর পুর্ননির্মান কাজের শুভ উদ্বোধন

আব্দুল কাদির রাজুঃ

সিলেট নগরীর মদিনা মার্কেট আল-মদিনা জামে মসজিদ নির্মাণ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৭ ঘটিকায় পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্টানে আল-মদিনা জামে মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ হাফিজ হুসাইন আহমদ মাসুম এর পরিচালনয়, উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।

তিনি বলেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ শরীফের অংশ। মুসলমানদের হেদায়েতের মারকায। রাসূলে আকরাম সা. এর যুগে এবং খুলাফায়ে রাশেদীনের খেলাফত আমলে মসজিদ ছিল সব কিছুর কেন্দ্র বিন্দু। মুসলমান যতদিন পর্যন্ত মসজিদের সাথে সম্পর্ক রেখে চলেছে হেদায়েতের উপর রয়েছে। যখন মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তখন তারাও বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যদি মুসলমান মসজিদের সাথে তাদের সম্পর্ক জুড়ে নেয় এবং মসজিদ থেকে প্রতি জুমুআয় দিক নির্দেশনামূলক যে বয়ান পেশ করা হয় তা মনে প্রাণে আঁকড়ে ধরে তাহলে তারা আবারও সফলতার স্বর্ণ চূড়ায় আরোহণ করতে পারে। অনেক মানুষ এমন আছে যারা ওয়াক্তিয়া নামাযে মসজিদে উপস্থিত না হতে পারলেও জুমুআর দিন ঠিকই মসজিদে হাজির হয়ে যান।এই দিন মসজিদের মিম্বার থেকে মুসল্লিদের উদ্দেশ্যে যদি দিক নির্দেশনামূলক বয়ান প্রচার করা হয় তাহলে অতি অল্প সময়ে আমাদের এই সমাজে আমূল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ.।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল-মদিনা জামে মসজিদ এর মোতাওয়াল্লী মোঃ খলিলুর রহমান খান, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহফুজ আহমদ, মুফতি আতাউল হক জালালাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন,বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেন, মাহমুদ কমপ্লেক্সের স্বত্বা অধিকারী আব্দু মুমিন,বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, বৃহত্তর মদিনা মার্কে ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি সেলিম আহমদ, লতিফ ম্যানসনের স্বত্বাধিকারী আব্দুল বাসিত মহসিন, সিতারা বেকারি স্বত্বাধিকারী হাবিবু রহমান, ইউসুফ মার্কেটে স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান সাজু, মামুন ডিসকাউন্ট সপের স্বত্বাধিকারী তাজ উদ্দি আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুশ শুকুর, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আজিজ খান সজীব, ফয়জুল হক, মানিক মিয়া, ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, কামরুল ইসলাম, কবির আহমদ, পাবেল আহমদ, মামুন আহমদ,প্রমুখ।
শেষে মোনাজত করেন প্রধান অতিথি মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories