September 16, 2026, 3:48 am
Headline :
স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
Notice :

বিশ্বনাথ,র পুরান হাবড়া বাজারে বিশ্বনাথ এইড ইউ,কের পক্ষ থেকে ও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পথচারীদের মধ্যে ইফতার বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছে।
এবারও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।

গতকাল ৭ই মার্চ শুক্রবার বাদ আছর বিশ্বনাথ এর পুরাতন হাবড়া বাজারে বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব কদর উদ্দিন, একই ইউনিয়নের আটপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার জনাব দৌলত হোসেন এবং হাসনাজী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ এইড ইউ.কের ট্রাস্টী জনাব আবুল হোসেন মামুনের সৌজন্যে মোট ৩০০ প্যাকেট ইফতার ও ৩০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।এ নিয়ে ৬ দিনে মোট ৮শত প্যাকেট ইফতার প্যাকেট ও ৮শ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মূল আলী রাজু, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফুর রহমান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষার।
এছাড়া ইফতার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির,সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহি আহমদ,
সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন,অর্থ সম্পাদক অমিত কুমার পাল, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান ও সদস্য রকিব আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories