May 30, 2026, 7:43 pm
Headline :
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান নুর,র ঈদুল আযহা শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা বাসীর প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন,র ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা সহ দেশ বিদেশে অবস্থানরত সকলের প্রতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির,র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়ার ঈদুল আযহার শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালকের ঈদুল আযহার শুভেচ্ছা খাজাঞ্চী ইউনিয়ন বাসীর প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী এম কয়েছ মিয়ার ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ আবুল বশর মোঃ ফারুকের ইউনিয়ন ও উপজেলা বাসীর প্রতি ঈদ শুভেচ্ছা বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র ঈদুল আযহার শুভেচ্ছা
Notice :

বিশ্বনাথ এইড’র পক্ষ থেকে ও প্রেসক্লাবের ব্যবস্থাপনায় দশপাইকা-নকিখালী বাজারে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে প্রতিবারের ন্যায় এবারেও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।

গতকাল ১০ই মার্চ সোমবার বাদ আছর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারে, বিশ্বনাথ-রামপাশা সড়কের নকিখালী বাজারে বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী ও দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইমরান খান ও বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টী ও একই ইউনিয়নের একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ মোহাব্বত শেখের সৌজন্যে মোট ২০০ প্যাকেট ইফতার ও ২০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।

এ নিয়ে ৯ দিনে মোট ১হাজার ২শত প্যাকেট ইফতার প্যাকেট ও ১হাজার ২শত বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোঃ আরব খান ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় ইফতার বিতরণী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষার, সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাব্বির, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহি আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, অর্থ সম্পাদক অমিত কুমার পাল, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাবিবুর রহমান মামুন, অফিস সম্পাদক মোস্তফা হোসেন সোয়াইব, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আদ হাদী ও সদস্য আমিনুর রহমান আবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories