April 21, 2026, 6:38 am
Headline :
একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব
Notice :

পবিত্র মাহে রমজানে ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বনাথে ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের প্রতি বক্তারা।

নিজস্ব প্রতিবেদকঃ

সিয়াম সাধনার মাস মাহে রমজানে পবিত্র কোরআনের যুগান্তকারী অনুষ্ঠান ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করে বিশ্বনাথে ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের প্রতি বক্তারা, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বনাথের প্রতি আপনাদের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো আমরা আশা করি আগামীতে আরো বড় পরিসরে এ অনুষ্ঠান পরিচালিত হবে।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত ২য় আন্তঃ বিশ্বনাথ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে এ সমস্ত কথাগুলো বলেন।

১৬ ই মার্চ দিনব্যাপী আয়োজনে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৫টি মাদ্রাসার ৩৯জন প্রতিযোগি অংশগ্রহণ করে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার লাভ করে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. নাদিম।

প্রথম পুরষ্কারঃ বিজয়ীর হাতে নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
২য় স্থান অধিকারী পাঠাকইন লুৎফাবাদ মাদ্রাসার শিক্ষার্থী মুহিবুর রহমানকে ১৫ হাজার টাকা, ৩য় স্থান অধিকারী জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন খানকে ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।

এছাড়া ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদেরকেও নগদ টাকাসহ পুরুষ্কার দেন অতিথিরা। এ প্রতিযোগিতায় ৪র্থ হয়েছে শহীদ গুলজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার শোয়াইব আহমদ ৫ম, বিশ্বনাথ কামিল মাদ্রাসার শাহ আবুল সালেহ ৬ষ্ট, জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার রেজাউল করীম ৭ম, জামেয়া মাদানিয়া মাদ্রাসার শফিকুর রহমান ৮ম, শাহপরান অলংকারী হাফিজিয়া মাদ্রাসার ফতেহ আহমদ মেহরাব ৯ম ও আরাবিয়া সোবাহানিয়া মাদ্রাসার আরিফ খান ১০ম স্থান অধিকার লাভ করে।

ক্বেরাত প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান,

আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোহবান, দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার, অর্গানাইজেশনের সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাসের উদ্দিন, কাদিপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম।

উপস্থিত ছিলেন, অর্গানাইজেশনের সমন্বয়ক মিসবাহ খান, ওয়াসিম উদ্দিন, সেজু মিয়া, লিটন মিয়া।

বিচারকের দায়িত্বে ছিলেন, জামেয়া মোহম্মদীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, বিশ্বনাথ দুরুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ইয়াকুব আলী ও জামেয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা ফয়জুর রহমান।

দিনব্যাপী সার্বিকভাবে এ প্রতিযোগিতা পরিচালনা করেন অর্গানাইজেশন বাংলাদেশ কমিটির প্রধান সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্গানাইজেশনের সমন্বয়ক এম. কাওছার আহমদ ও মাওলানা মুখতার হোসাইন।
উদ্বোধনী কেরাত পরিবেশন করেন অর্গানাইজেশনের সমন্বয়ক হাফিজ ক্বারী শাহ সাইদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories