August 25, 2026, 11:02 am
Headline :
বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে কলেজ পরিদর্শক স্যারের প্রতিনিধি দল বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক ২৬ সনে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রধান ‘ম’র’হুমা’ বেগম খালেদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও খাজাঞ্চী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার প্রবাসী দুই ভাইকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে সরঃ চাকুরী থেকে অবসরের ২দিন আগে ই’ন্তে’কা’ল করেন শিক্ষক আব্দুল মোত্তালেব সিলেটের রায়নগরে ট্রি’প’ল হ/ত্যা/ মা/ম/লা/য় নতুন মোড় বাবুল নয় মুল পরিকল্পনা কারী কে বিস্তারিত——পড়ুন! সাত-সকালে সিলেটে কাজের মেয়ে সহ ত্রীপল মা/র্ডা/র শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম
Notice :

দক্ষিণ সুরমার কামাল বাজারে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করুন—-মাওলানা দিলওয়ার হোসাইন

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার কামাল বাজার ইউনিয়ন শাখার ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৮ ই মার্চ মঙ্গলবার কামাল বাজার গুপ্তরগাঁও গ্রামে ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মখন মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।

তিনি বলেন আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আগামীতে আরো বেগবান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সহ সভাপতি হাজী হেলাল আহমদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক,বিশিষ্ট আবাসন ব্যবসায়ী সাংবাদিক সাহেদ আহমদ, গুপ্তরগাঁও হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল শেখ আব্দুল মুকিত, সহ শিক্ষক রাকিব আলী, সংগঠনের উপজেলা অর্থ সম্পাদক বেলাল আহমদ,অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মক্তার আলী, সুহেল আহমদ, সাজু আহমদ সেবুল, কামাল আহমদ, মকবুল আলী সুরমান আলী, মারুফ আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories