May 17, 2026, 6:26 pm
Headline :
বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ
Notice :

বিশ্বনাথে মোবাইলে বিভ্রান্তি মূলক অপ-সাংবাদিকতায় ! তিন সাংবাদিক সংগঠনের নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ

সাম্প্রতিক সময়ে যত্রতত্রভাবে বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহারের নিন্দা জানিয়েছেন, বিশ্বনাথের ৩ সাংবাদিক সংগঠন যথাক্রমে বিশ্বনাথ প্রেসক্লাব , বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন ও নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান নিজ নিজ সংগঠনের পক্ষে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
এক যৌথ বিবৃতিতে বিশ্বনাথের ৩ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমরা সম্প্রতি লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয় নিয়ে যত্রতত্র ভাবে বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগ জনক। কারণ অনেকটা অপ্রাসঙ্গিকভাবে কতিপয়রা ব্যক্তি নিজ নামে আইডি খুলে বিভ্রান্তিমূলকভাবে ফেইসবুকে লাইভ টেলিকাষ্ট করে একদিকে যেমন সর্বত্র উদ্বেগ, উৎকন্টা ও আতংক ছড়াচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবার, তার নিজ গ্রাম এবং ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার সুনাম ক্ষুন্ন করে যাচ্ছে। যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। এরজন্য আমরা বিশ্বনাথের ৩ সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এমন কাজের চরম নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে বিশ্বনাথে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলসহ সকল শ্রেণী পেশার মানুষকে এধরনের ব্যক্তিদেরকে বয়কট এবং তাদের এমন বিভ্রান্তিমূলক কাজকে না বলুন এবং সামাজিক কর্মকান্ডে সম্পক্ততা থেকে বিরত রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories