February 12, 2026, 9:35 am
Headline :
সোহেল আহমদ চৌধুরীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের শো’ক প্রকাশ সোহেল আহমদ চৌধুরীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর শোক বার্তা একটি চ’ক্র নির্বাচনকে নিয়ে গো’পনে অনেক ষ’ড়’য’ন্ত্র করে যাচ্ছে, বিশ্বনাথে তাহসিনা রুশদীর লুনা বিশ্বনাথে আল মাদ্রাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ ৩য় আন্তঃ ইউনিয়ন ও ২৯ তম পৌর টি টুয়েন্টি ক্রিকেট লীগ সুসম্পন্ন হওয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শুভেচ্ছা জ্ঞাপন দেশ কে এগিয়ে নিতে সুশিক্ষার বিকল্প নেই, লজ্জতুন নেছা হাইস্কুলের ৪৩’ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়—গুলজার খাঁন আনন্দ ভ্রমনে প্রকৃতির ‘ছোঁয়া’ মাঠির ‘ঘ্রান’ সবুজের সমারোহে ‘মুগ্ধ’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট নির্বাচিত হলে কোন ধরনের চাঁ’দা’বা’জীকে প্রশ্রয় দেওয়া হবেনা, সূষমবন্টন হবে-খাজাঞ্চীতে তাহসিনা রুশদীর লুনা কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম ……ড. আবুল ফতেহ ফাত্তাহ বিশ্বনাথে ইলিয়াস পত্নী লুনার নেতৃত্বে বিএনপির গণ মিছিল, মায়ের সাথে আবরার’ লাবিব,র উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মী
Notice :

বিশ্বনাথে বর্গাচাষির বেগুন ক্ষেত উ-প-ড়ে ফেলে এ কেমন প্র-তি-শো-ধ!

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কামলপুর (বন্ধুয়া) গ্রামের বর্গাচাষি আরশ আলীর ১৫শতক জায়গার উপর রোপনকৃত তাল বেগুণের গাছ উপড়ে ফেলেছে একদল দৃবৃত্তরা।
গত মঙ্গলবার (১৮মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কামালপুর (বন্ধুয়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক আরশ আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, একই গ্রামের আব্দল আলী, সায়মন, ইমন।
অভিযোগে তিনি উল্লেখ করনে, গ্রামের আশিক আলীর ১৫শতক জমিতে তিনি ৩৫থেকে ৪০হাজার টাকা খরচ করে তাল বেগুন চাষ করেন। দীর্ঘ পরিশ্রমের পর সবেমাত্র গাছে বেগুণ ধরা পড়েছে। সপ্তাহ খানেক আগে ১০হাজার টাকার বেগুণ বিক্রিও করেছেন। কিন্তু পূর্ব বিরুধের জেরে গতরাতে অভিযুক্তরা সব বেগুন গাছ উপড়ে ফেলে দিয়েছে। এজহারে বাদী উল্লেখ করেছেন, তার পুত্র ইব্রাহিম সিলেট রেল গেইট থেকে সবজি বিক্রি করে সেহরির সময় বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ দেখতে পায় তাদের বেগুণ ক্ষেতে কেবা কারা সব বেগুন গাছ কেটে উপড়ে ফেলছে। বাধাঁ দিতে চাইলে তাকে মেরে ফেলার হুমকি দিলে তিনি বাড়িতে চলে আসেন এবং পরিবারের সকলকে বিষয়টি জানালে তারা জমিতে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এঘটনায় বাদী আরশ আলী ৪জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ক্ষয় ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা উল্লেখ করেছেন।
এ ব্যাপারে সকল অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত ইমন বলেন, আরশ আলী গংরা গত ১মার্চ আমার ভাইকে মারপিট করে গুরুত্বর জখম করেছে। আমরা থানায় মামলা দিয়েছি। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে সাজানো নাটক করে থানায় আমাদের নামে অভিযোগ দিয়েছে। খবর নিলে এলাকাবাসির কাছ থেকে প্রমান পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories