May 8, 2026, 4:40 pm
Headline :
বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক
Notice :

নাঈম মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে, বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষ্যে নাঈম মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের একটি রেস্টুরেন্টের দু’তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ নিউজের উপদেষ্টা জবির আহমদ নাজমুলের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার অন্যতম উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা খায়রুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
সভায় আয়োজক কর্তৃপক্ষ জানান, বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার নগদ ৫০ হাজার টাকার পরিবর্তে নগদ ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ২৫ হাজার টাকার পরিবর্তে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১০ হাজার টাকার পরিবর্তে নগদ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সদস্য আবুল কাশেম, আব্দুস সালাম মুন্না, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, বর্তমান কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, সাবেক প্রচার সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, মো. আব্দুল্লাহ, মাসিক আল-ফারুকের বিভাগীয় সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সংগঠক তাজুল ইসলাম, বিশ্বনাথনিউজের নির্বাহী সম্পাদক আব্বাস হোসেন ইমরান, আজকের বিশ্বনাথ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, স্টাফ রিপোর্টার নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথনিউজ রিডার্স ক্লাবের সভাপতি শামসুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সোবাহদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories