July 28, 2026, 9:54 pm
Headline :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফারুক ইকবাল,র মৃ’ত্যু’তে সাবেক বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকদের শো’ক প্রকাশ ৩৬০ সদস্য বিশিষ্ট আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার–বিশ্বনাথে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ‘হুমায়ুন কবির’ কবি, শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণে মৌলভীবাজারে স্মরণসভা অনুষ্ঠিত। খাজাঞ্চী ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির আলীর ই’ন্তে’কা’লে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শো’ক প্রকাশ বিশ্বনাথ,র রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শামসুজ্জামান জামান,র মৃ’ত্যু’তে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের শো’কপ্রকাশ
Notice :

বিশ্বনাথে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

‘১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন’র লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে ‘পহেলা বৈশাখ’কে বরণ করার লক্ষ্যে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলা উদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রঞ্জন রায়, থানা অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনার হোসেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা কিশোরী মোহন মন্ডল, বিশ্বনাথ প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্রামুল ইসলাম।
পহেলা বৈশাখ পালনের দুই দু’দিনের কর্মসূচিগুলো হল- ১৩ এপ্রিল (রোববার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা। ১৪ এপ্রিল (সোমবার) সকাল ৯টায় ‘১৪৩২ বাংলা নববর্ষ’ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাড়ে ৯টায় ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ‘লোকজ মেলা’ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরপর সুবিধা মতো সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন। এছাড়াও স্ব-স্ব ইউনিয়ন পর্যায়ে বৈশাখী শোভাযাত্রা’সহ বাংলা নববর্ষ উদযাপনের সচিত্র প্রতিবেদন প্রেরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories