August 12, 2026, 3:19 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

খেলাফত মজলিস প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন, ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ঈদ পূর্নমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় পৌর শহরের মডেল মসজিদের কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও এম আশরাফুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির এড. মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহা সচিব মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি মাওলানা ক্বারী উবায়দু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, শ্রমিক মজলিস বিশ্বনাথ উপজেলার শাখার সভাপতি নুরুল ইসলাম, বিশ্বনাথ পৌর শাখার সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ হুসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ঈসমাইল আলী, যুব মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নজির আহমদ, দশঘর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি জাকির হোসাইন, রামপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বায়তুলমাল সম্পাদক হাফিজ মোজাহিদুল ইসলাম।
এসময় খাজাঞ্চী ইউনিয়ন শাখার সদস্য মোহাম্মদ সা’দ মিয়া, আল আমিন, শামীম আহমদ, তারেক আহমদ, বুরহান আহমদ, শাহাদাত হোসেন, মাছুম আহমদ, জুবায়ের আহমদ, মোহাম্মদ আলী, নজির আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories