September 16, 2026, 6:21 am
Headline :
স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
Notice :

বিশ্বনাথে মিয়ার বাজারে এমপিএল ফুটবল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী

বিশ্বনাথ থেকে-মাজহারুল ইসলাম সাব্বির

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) প্রথমে ফাইনাল খেলার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুর ও ইয়াং বয়েজ লহরী একে অপরের মোকাবেলা করে। ট্রাইব্রেকারে সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুরকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ এর চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং বয়েজ লহরী

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ইয়াং বয়েজ লহরী এর রাহিম, ম্যান অব দ্য টুর্ণামেন্ট হন ইয়াং বয়েজ লহরী এর রায়হান, লীগ সেরা উদীয়মান খেলোয়াড় বিবেচিত হন ইয়াং বয়েজ লহরী এর হাসান, সেরা গোল রক্ষক বিবেচিত হন রেড রোজ যুব সংঘ এর জাহির এবং সর্বোচ্চ গোলদাতা বিবেচিত হন ইয়াং বয়েজ লহরী এর শাকিল।

মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য ও উপস্থাপক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলীর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। তিনি তাঁর বক্তব্যে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখতে নিজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা আব্দুল মানিক, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান খালেদ,সাবেক সিলেট জেলা দলের ফুটবলার মখন মিয়া,সাবেক সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার সেলিম আহমদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা মজম্মিল আলী,আব্দুল মানিক,শামসুল ইসলাম সমুজ,হাজী সুজা উদ্দিন ধলু,আব্দুল আহাদ জুনুর,বখতিয়ার আলী,সুন্দর আলী, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাব্বিরসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories