September 16, 2026, 6:22 am
Headline :
স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান। সরকার যে উন্নয়ন কর্মকান্ড গ্রহণ করেছে, তার সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিশ্বনাথে প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির বিশ্বনাথে সাংবাদিক নবীন সুহেল,র পিতা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সোনাহর আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক সাংবাদিক নবীন সোহেল,র পিতৃ’বিয়ো’গে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
Notice :

সিলেটের বিশ্বনাথে ‘শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস দেব’র ১৯০তম আবির্ভাব তিথি পালন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ‘শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০তম আবির্ভাব তিথি পালন ও শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র’র দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব পালন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী দুর্গা পূজা মন্ডপ (অস্থায়ী) প্রাঙ্গনে ‘বিশ্বনাথ শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র’র উদ্যোগে অনুষ্ঠানটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রীশ্রীরামকৃষ্ণ দেব’র পূজার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৮.৪৫ ঘটিকায় শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথিপাঠ ও সাড়ে ৯ঘটিকায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন সুবিনয় রায়, দেবল চন্দ্র দাশ, নীলেন্দু ভট্টাচার্য্য, প্রদীপ দে প্রমুখ। এরপর সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠান স্থলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দুপুর দেড়টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ।
বিশ্বনাথ শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র’র সদস্য নিশিকান্ত পালের সভাপতিত্বে ও একান্ত তালুকদার তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শ্রীশ্রীরামকৃষ্ণ মিশন ও আশ্রমের স্বামী শান্তিকরানন্দজী মহারাজ, স্বামী পরতরানন্দজী মহারাজ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিবারন দাস, দিলীপ কুমার পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠচক্র’র সদস্য সবিনয় দাশ তালুকদার ও ধন্যবাদ জ্ঞাপন করেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে। অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সহ সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ পুরাণ বাজার সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক চন্দন দাশ, বর্তমান অর্থ সম্পাদক সুমিত্র ধর মিশু, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় ধাম সংরক্ষণ কমিটির যুগ্ম সম্পাদক জিতেন দেবনাথ, অর্থ সম্পাদক কালীরঞ্জন দেবনাথ, সহ অর্থ সম্পাদক নন্দ লাল বৈদ্য, সাংবাদিক অজিত দেব, সংগঠক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, কনক রঞ্জন দে টিটু, চিত্ত সেন প্রমুখ নেতৃবৃন্দ’সহ সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories