September 21, 2026, 4:53 pm
Headline :
সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার প্রধানমন্ত্রী দেশের‌ ১ কোটি মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন বিশ্বনাথে—-ড. মুজিবুর রহমান।
Notice :

বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আতাউর রহমান,র প্রচেষ্টায় সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সবার মধ্যে বই পড়ার অভ্যাস তোলাসহ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সিঙ্গেরকাছ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ রা মে) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে এ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।

পাঠাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাওসার আহমদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সেক্রেটারি পর্তুগাল প্রবাসী ইসমাঈল আলী, আজকের বিশ্বনাথ সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সমুজ আহমদ সায়মন, বিশিষ্ট আলেম আব্দুল মুমিন।
বক্তারা বলেন, অন্তহীন জ্ঞানের উৎস হলো বই।আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান থাকে, বই থাকে।পাঠাগার হলো শিক্ষার বাতিঘর।এটি ছাড়া কোনো সমাজ আলোকিত হতে পারেনা।তাই এর প্রয়োজনীয়তা প্রতিটি সমাজে অনস্বীকার্য। মানুষ চিরদিন আলোর সন্ধানী।আলোর পথে এগিয়ে মানুষ হতে চায় আলোকিত।পাঠাগার মানুষের জীবন সংস্কৃতির প্রথম ও প্রধান ধাপ।পাঠাগার জ্ঞান আহরণের তীর্থস্থান, গবেষণাগার, সমাজের প্রজ্জ্বলিত প্রদীপ ও জ্ঞান বিজ্ঞানের আলোর মশাল। প্রকৃতপক্ষে পাঠাগার সংস্কৃতি সভ্যতা ও মানুষের মনুষ্যত্ব বিকাশের পথকে সুগম করে। তাই পাঠাগারে এসে আপনারা আপনাদেরই অবসর সময়টুকু বই পড়ায় মনোনিবেশ করুন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, লিয়াকত আলী, শরীফ আহমদ, তামিম আহমদ, আরিফ আহমদ, খালেদ আহমদ, আজিজুর রহমান, রুবেল মিয়া, তানভীর আহমদ, রুকন মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রায়হান আহমদ ও শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কামরুল ইসলাম এবং পাঠাগার উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন আব্দুল মুমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories