November 13, 2026, 4:19 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমানী নগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার মিলনায়তনে এক সাহিত্য আসর ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ রা মে রোজ শনিবার সকাল ১১ টায় গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সভাপতি নির্মল চন্দ্র ধর রুনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু মিয়ার পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক গিয়াস উদ্দিন আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপ মহাপরিচালক (অবঃ) ও গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য হীরা পারভেজ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান খছরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী মুজিবুল হক ছুটু, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি, সাবেক শিক্ষক লন্ডন প্রবাসী মোঃ জিলু মিয়া, গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ডা. কাজী তোফায়েল আজম, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সোহরাব আলী, কবি ও লেখক শিকদার মোহাম্মদ কিবরিয়া, আব্দুল হাই মোসাহিদ, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সাবেক সভাপতি আলাউর রাহমান আলা, রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, শিক্ষক আজাদ আবুল কালাম, কবি ও লেখক আমিনুল ইসলাম সফর, কবি জালাল আহমদ খালিছদার, শিক্ষক ফারুক আহমেদ ফারুক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক কাজী তোফায়েল আহমদ, গোয়ালাবাজার নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মোমিন, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সহসভাপতি মোঃ কামাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল হামিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সহ-সাধারণ সম্পাদক আলী আমজদ চৌধুরী সিজু, কোষাধ্যক্ষ মোঃ বশির মিয়া, দপ্তর সম্পাদক ফুরাই চন্দ্র দেবনাথ, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সাহিত্য সম্পাদক বেলায়েত করিম সুজন, রেবা রানী সূত্রধর, মিনা বেগম চৌধুরী, ডা. মুকুন্দলাল নাথ, কবি ছাদিকুর রহমান রুমেল, সাবেক ইউপি সদস্য মোঃ জিলু মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories