March 11, 2026, 7:55 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন ছাড়া বিকল্প নেই: ওল্ডহ্যামে নাসিম আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ বিগত সতেরো বছর ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর সেই গণতন্ত্রের পূর্ণ স্বাদ পেতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। এজন্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে গুম, খুন, লুটপাট, দমন-পীড়ন ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘বাংলাদেশ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

নাসিম আহমেদ চৌধুরী বলেন, জনগণের রোষানল থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের দোসররা এখন প্রবাসে বসে আস্ফালন করছে। তারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ও প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা অর্থনীতিকে ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ তারা লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি অবিলম্বে এইসব ব্যক্তিকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম শহরের অল্ডহাম জামে মসজিদে আসরের নামাজের পর স্থানীয় মুসল্লিদের মাঝে এবং বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় যুক্তরাজ্য বিএনপি ওওল্ডহাম বিএনপির নেতৃবৃন্দ ও অসংখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।লন্ডন থেকে যুক্তরাজ্ বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা জনাব নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে যারা এসেছিলেন ,যুক্তরাজ্য যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মন্জুর আসরাফ,সাবেক সাংগঠনিক সম্পাদক, আলী আহমদ,যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক টিপু আহমদ,যুব বিষক সম্পাদক মো: খিজির, সাবেক সাধারণ সম্পাদক সেয়ালিন করিম,সদস‍্য জুনেদ শাহরিয়ার রহমান, লাহীন আলম সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য, তাজ উদ্দিন ও মুনিম এনাম সাবেক সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবদল, ও ফখরুল আলম।
ওল্ডহাম বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে যারা উপস্থিত ছিলেন-জাকি মুস্তফা টুটুল, মিজানুর রহমান মিজান, ময়নুল ইসলাম হিরা, মিয়া আমির হোসেন মজনু, সিরাজুল ইমলাম, আব্দুল কাইয়ম, মুজিবুর রহমান, ছুরত আলী শামীম, জিল্লুর রহমান, আব্দুর রহমান সাদিক, শাহ তাজুল ইসলাম, শেখ রায়হান, রাকিব, আবিদুল ইসলাম আরজু, শেখ রায়হান, আবুল মালিক, বাবুল মিয়া, রাসেল, শাহ ময়নুল, আবজল খান, উকিল লালা মিয়া, গোলাম মস্তফা, ফয়জুল ইসলাম, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories