September 21, 2026, 7:06 pm
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথ,র প্রাচীনতম ছহিফাগঞ্জ আলিম মাদ্রাসায় গৌরবের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান খাজাঞ্চী ইউনিয়নের ‘ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা’র শতবর্ষ উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
১৭ ই মে শনিবার সকালে রঙ্গিন বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রথমে রেজিস্ট্রেশন করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাক্তন ছাত্র ও মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ।

রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাঁহা চৌধুরীর সভাপতিত্বে শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বুরজান ও ফুলতলা চা বাগানের উপমহাব্যবস্থাপক মুনসুর আহমদ পারভেজ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও বিয়ানীবাজার রইছ উদ্দিন চৌধুরী জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শহীদ, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সাবেক সভাপতি কবির আহমদ কুব্বার, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ুম।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মিনার আহমদ। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম সচিব ও সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ উকিল।
স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুখলিছুর রহমান, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল ইসলাম, আলহাজ্ব লজ্জতুননেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী কুমার সাহা, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাছনু, শতবর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা মইনুল ইসলাম চুনু, সাবেক মেম্বার সাজ্জাদুর রহমান, গৌছ আহমদ বাবুল, সাজিদুর রহমান সুহেল, কামাল আহমদ, আব্দুল ওয়াদুদ সুবাহদার, আব্দুল আহাদ, সফিক মিয়া, আপ্তাব আলী, আব্দুন নুর, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, প্রেসক্লাব সদস্য সমুজ আহমদ সায়মন, নুরুদ্দিন আহমদ, আজকের বিশ্বনাথ সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা কামাল আহমদ, মাওলানা আকিক আহমদ, মাওলানা রজব আলী, যুগ্ম সচিব জিয়াউর রহমান ও আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories