September 28, 2026, 7:04 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

সিলেট টু ছাতক বাজার রেলওয়ের সংস্কার কাজের মেয়াদ ১৮’ মাস দ্রুততার সহিত এগিয়ে চলছে

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল সেকশনের অন্তর্ভুক্ত সিলেট টু ছাতক বাজার পর্যন্ত (৩৪) কিলোমিটার বন্যায় রেলওয়ের ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে।

১৯ শে মে সোমবার সরেজমিনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের প্রিতিগঞ্জ বাজার অংশে গিয়ে দেখা যায় পুরাতন রেললাইন অপসারণের কাজ দ্রুততার সহিত এগিয়ে চলছে।

এ বিষয়ে জানতে চাইলে রেল লাইন পুনঃস্থাপনের দায়ীত্বে থাকা ট্র্যাক ইন্জিনিয়ার নাহির উদ্দিন বলেন আমারা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাহাতে নির্দিষ্ট ১৮ মাসের ভিতরেই কাজ টা সম্পন্ন করতে, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

বর্ষা মৌসুমে কাজ করার ফলে ঝড় বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবণা থাকে, কাজ পেছানো অথবা বন্ধ রাখার সুযোগ তৈরী হবে কিনা!
জানতে চাইলে লেবার সুপারভাইজার মিজানুর রহমান বলেন আমাদের ইনডোর আউটডোরে কাজ চলমান আবহাওয়ার ধরন বুঝে কাজ চালিয়ে যাচ্ছি কাজ পেছানো বা বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই, আপনারা নিশ্চিত থাকুন নির্দিষ্ট সময়ের ভেতরেই কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য: সিলেট-ছাতক বাজার রেলপথ (মিটার গেজ ট্র্যাক) সংস্কারকাজ শুরু করার জন্য নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আকতার হোসেন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রের তথ্যমতে।
২০২২ সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে পুরোপুরি বন্ধ আছে সিলেট-ছাতক ৩৪ কিলোমিটার রেলপথ। চলতি বছরের ২ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিলেট-ছাতক বাজার সেকশনের ক্ষতিগ্রস্ত মিটার গেজ ট্র্যাক সংস্কারের অনুমোদন করা হয়। গত ৩ ফেব্রুয়ারি এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ রেলপথ সংস্কারে ধরা হয়েছে ১৯৯ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৫৪৫ টাকা। ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় অনেকের সাথে এব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন আমরা সত্যিই আনন্দিত, দীর্ঘদিন পর আবারো এইদিকে রেল আসবে, তবে তারা সন্দিহান সংস্কার কাজটা যেনো আবার বন্ধ না হয়ে যায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories