November 12, 2026, 3:36 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জামায়াতের যৌথ সভায় সিদ্ধান্ত
============================
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।

২০ মে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঐক্যকে ধরে রাখতে হবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মূখ জননেতা মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব। সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। সিলেট-১ আসনের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বস্তরের জনশক্তিকে মাওলানা হাবিবুর রহমানের জন্য কাজ করতে হবে। সিলেটের আপামর জনতার ভালোবাসায় তিনি সিক্ত হবেন এবং জনগণের সহযোগিতায় সামনে এগিয়ে যাবেন বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories