September 26, 2026, 9:02 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

কনফিডেন্স কোচিং সেন্টার ওসমানী নগর’ ৮ম বর্ষ পদার্পন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদকঃ

সফলতার পথপ্রদর্শক স্বপ্নের সারথি’ কনফিডেন্স কোচিং সেন্টার ওসমানী নগর’ ৮ম বর্ষ পদার্পন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

গত ২৩/৫/২০২৩ ইং তারিখে কনফিডেন্স কোচিং সেন্টারের ৮ম বর্ষ পদার্পন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমেদ নাজুর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় প্রথমেই কোরআন থেকে তিলাওয়াত করে উক্ত কোচিং সেন্টারের মেধাবী শিক্ষার্থী ওলিউর রহমান ফাহিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউনাইটেড ট্রাষ্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি ও সভাপতি জনাব খালেদ আহমেদ শিশ।জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামীর দিন শুধু সম্ভাবনার এই শ্লোগানকে সামনে রেখে কনফিডেন্স কোচিং সেন্টার ১ জানুয়ারি ২০১৮ সালে তার যাত্রা শুরু করে।হাঁটি হাঁটি পা-পা করে আজ ২০২৫ সালে কনফিডেন্স কোচিং সেন্টার ৮ম বর্ষে পদার্পণ করছে। এরই ধারাবাহিকতায় কনফিডেন্স কোচিং সেন্টার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন শেষে আজ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে সকল পুরষ্কার স্পন্সর করেন বিশিষ্ট সমাজসেবি, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী ইউনাইটেড ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আহমেদ মধু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী ওবায়দুর রহমান ফারহান, কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা অন্না রুহি দাস, সাবেক শিক্ষক রাকিব আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মেধার বিকাশ ঘটাতে হলে নিজ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা কঠোর পরিশ্রম করে জ্ঞান চর্চা করে তারা কখনো ব্যর্থ হয়না। তাই নিজ জীবনে সফলতা অর্জনের এক মাত্র উত্তম পথ হলো জ্ঞান অন্বেষণ করা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোচিং সেন্টারের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা অন্না রুহি দাস।অতঃপর কোচিং সেন্টারের কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ১ম স্হান অধিকারী পাপ্পু দাস, ২য় স্হান অধিকারী আমিম আহমেদ, ৩য় স্হান অধিকারী তৈয়্যিবা আক্তার জুঁই সহ আরে ১১ জন প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।পরে কুইজের পুরস্কার দাতা ইউনাইটেড ট্রাষ্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী জনাব মোহাম্মদ আহমেদ মধুকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইউনাইটেড ট্রাষ্টের সভাপতি খালেদ আহমেদ শিশ।এরপর প্রধান অতিথি ও কোচিং সেন্টারের শিক্ষকের ও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories