August 10, 2026, 12:26 pm
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার ইংল্যান্ডে ১ম বাংলাদেশী লর্ড মেয়র নির্বাচিত–বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা 

প্রতিবেদক: রফিকুল ইসলাম যুবায়ের বিশ্বনাথ থেকে….
==========================================

ইংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হলেন‌ বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার, বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা।
==========================================

বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার ইংল্যান্ডের চেস্টার সিটির লর্ড মেয়র নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করেছেন।‌ তিনি গোটা ই়ংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র। শুধু তাই নয়, দীর্ঘ ৮ শত ৮ বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র। শিরিন আক্তারের দেশের বাড়ী সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে। শিরিন আক্তারের এই সাফল্যে তার পৈত্রিক বাড়ি বিশ্বনাথ ও ইংল্যান্ডের ওল্ডহাম এবং চেস্টার সিটির বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বহিছে।

জানাগেছে, নর্থ ইংল্যান্ডের চেস্টার সিটির বাসিন্দা বিশ্বনাথের সোনার মেয়ে শিরিন আক্তার ২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে চেস্টার সিটির আপটন ওয়ার্ড থেকে ১ম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন।এর পরের বছর তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন।আর এ মাসের ২৩ তারিখ তাকে পূর্ণ লর্ড মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। সিলেটের বিশ্বনাথের মেয়ে শিরিন আক্তার ইংল্যান্ডের ইতিহাসে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হয়ে এই বিরল রেকর্ডের অধিকারী হলেন। শুধু তাই নয় দীর্ঘ ৮শত বছরের প্রাচীন এই চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র।
ইংল্যান্ডের ওল্ডহাম শহরে জন্মগ্রহণকারী শিরিন আক্তারের পিতার নাম শাহ হুশিয়ার আলী ও মাতার নাম পারভীন বেগম। ৭ ভাই-বোনের মধ্যে বাবা-মায়ের ৩য় সন্তান।শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর  অধ্যয়ন করেন এবং বাকী লেখাপড়া 

যুক্তরাজ্যের ওল্ডহাম শহরেই সমাপ্ত করেন। সেখানেই তিনি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি চেস্টার সিটির বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুন্দর আলী রাজ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও স্থায়ীভাবে সেই শহরেই বসবাস করতে থাকেন।
সুখী এই দম্পতির রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান। এরপর সংসার আর সোসিয়াল ওয়ার্কে তিনি মনোনিবেশ করেন। আর তাতেই সাফল্য তাকে হাতছানি দিয়ে ডাকে। ২০২৩ থেকে ২০২৫ এই স্বল্প সময়ে তিনি কাউন্সিলর, ডেপুটি লর্ড মেয়র ও লর্ড মেয়র নির্বাচিত হয়ে বিরল রেকর্ড গড়লেন।

শিরিন আক্তারের সাফল্যে ইংল্যান্ডের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের ইতিহাসে ১ম বাংলাদেশী মেয়র আব্দুল জব্বার বলেন, শিরিন আক্তার গোটা ই়ংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র এবং চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র। আমি বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি শিরিন আক্তারের এই সাফল্য দেখে ব্রিটিশ বাংলাদেশী তরুণ ও তরুণীরা এখানকার  রাজনীতিতে আসতে অনেক অনুপ্রাণিত হবে।
শিরিন আক্তারের পিতা শাহ হুশিয়ার আলী মেয়ের এই সাফল্যের জন্য আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানিয়েছেন এবং তার মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories