October 11, 2026, 9:30 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন বিশ্বনাথে আলোকিত সুরের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল ১ লা জানুয়ারি ২০২৭ ইং শুক্রবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ উদযাপন সম্ভাব্য তারিখ ১৬-১৭ জানুয়ারি ব্যাপক প্রস্তুতি ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান
Notice :

বিশ্বনাথ ওসমানী নগরে জনগণের খাদিম হিসাবে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই—–এম পি পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

সততা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষেই কাজ করে যাচ্ছে, আমাকে আমার সংঘঠন আপনাদের কাছে পাঠিয়েছে জনগনের কল্যানে কাজ করার জন্য, ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে এই জনপদে সিলেট ২’ বিশ্বনাথ ওসমানী নগরে সততা স্বচ্ছতা জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবো।

বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াত ইসলামী ‘উপজেলা ও পৌর’ শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ জুন) বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, মজলিসের শুরা সদস্য আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক।
জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিদ আক্তার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফিজ মোহাম্মদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, পৌর জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories