September 26, 2026, 10:31 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বিশ্বের নি’র্যা’তি’ত অ’স’হা’য় মুসলিম উম্মাহ,র জন্য আর রাহমান এডুকেশন ট্রাষ্টের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে (রহমান মঞ্জিল, এলাহাবাদ, ইসলামাবাদ, বিশ্বনাথ, সিলেট) বাংলাদেশ,র ব্যবস্হাপনায়, জামেয়া ইসলামিয়া দারুল হাদিস বিন্নাকান্দি আবিদিয়া মাদ্রাসা গোয়াইন ঘাট এ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আলতাফুর রহমান, সহকারী অধ্যাপক (বাংলা) এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা।
১জুলাই ২০২৫ইংরেজি, দুপুর ২ ঘটিকায় জামিয়ার হল রুমে জামিয়ার আসাতিযায়ে কেরাম ও ছাত্রদের উপস্হিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে মুসলিম উম্মাহ ও নির্জাতিত মজলুম উম্মাহ ও আর-রাহমান এডুকেশন ট্রাস্ট এর কমিটি, সদস্য, শুভানুধ্যায়ী,উপদেষ্টা পরিষদের সকলের জন্য , আলোচনা করেন জামিয়ার শিক্ষা সচিব হযরত মাওঃ ফয়সল আহমদ সাহেব (হাফিঃ)। জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা রিয়াজ উদ্দিন সাহেব (হাফিঃ)ও জামিয়ার শায়খে ছানী হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব (হাফিঃ)।
এবং ছাত্রদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন মাদরাসার আবনা, শুভাকাঙ্ক্ষী। যিনি ১৯৭৮ ইংরেজি সালে জামিয়ায় সরফ জামাত পড়েছেন। শায়খে বরুণীর ইজাজত প্রাপ্ত খলিফা হযরত মাওলানা শায়েখ মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল সাহেব (হাফিঃ)।
দোয়া পরিচালানা করেন, জামেয়ার সম্মানিত শায়খুল হাদীস হযরত মাওলানা শায়েখ আব্দুল্লাহ ক্বাসেমী সাহেব হাফিঃ।দেশ-বিদেশে অবস্হানকারী জামিয়ার মুহিব্বীন-মুতাআল্লিকীন, দাতা, ও অসুস্থদের দোয়ায় বিশেষভাবে স্মরণ করা হয়।
এদিকে উক্ত দোওয়া মাহফিল সহ অনুষ্ঠান টি সুন্দর সুশৃঙ্খল ভাবে সমপন্ন হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাই কে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ কে,র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ইমাম মাওলানা নুরুর রহমান। তিনি আরো বলেন দ্বীনের খেদমতে প্রতিষ্টিত এ মাদ্রাসায় দেশ ও প্রবাসের বিত্তবানদের এগিয়ে আসা দরকার, ইনশাআল্লাহ আগামীতে আমি সহ মানবতার কল্যানে প্রতিষ্টিত আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ,কে উক্ত মাদ্রাসা সহ সিলেট বিভাগে শিক্ষা, দারিদ্রতা, চিকিৎসা, সহ সার্বিক ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা অতিথের ন্যায় আর রাহমান এডুকেশন ট্রাষ্টের ইউ কে,র পাশে থাকবেন, আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে সু্স্থতার সহিত ভালো রাখুন, আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories