January 21, 2026, 12:26 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসছেন দেশ ও প্রবাসের তিন পরিচিত মুখ আনন্দঘন পরিবেশে প্রকৃতি কন্যা জাফলংয়ে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন বিশ্বনাথ,র বাসিয়া নদী দূষনরোধ সহ পৌরশহরের আবর্জনা-যানজট নিরসনে ৭ দফা দাবিতে প্রবাসীদের স্মারকলিপি শহীদ ডাক্তার মঈনুদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে মালনীছড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ খাজাঞ্চী,র জয় দিয়ে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে ট্রফি ও জার্সি উন্মোচন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে হাজি তেরা মিয়া চতুর্থ প্রাথমিক শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্টানের ঐতিহাসিক শতবর্ষ উদযাপনে ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর ধরে রাখলো বিশ্বনাথের ছহিফাগঞ্জ এস এ মাদ্রাসা সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন। পরিবর্তনের লক্ষ‍্যে শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে–সৈয়দা রিজওয়ানা হাসান
Notice :

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে চলা, বিশ্বনাথে এনটিভি ইউরোপ,র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোস্তাক আহমদ মোস্তফা:
বিশ্বনাথ থেকে……….

কেক কেটে সিলেটের বিশ্বনাথে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘এনটিভি’ ইউরোপ,র প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে চলা ‘এনটিভি’ ইউরোপ দীর্ঘপথ অতিক্রম করে ২৩ তম বছরে পদার্পণ করেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি পার্টি সেন্টারে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন।
এনটিভি ইউরোপের বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি কাওছার আহমদ, বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা মুক্তার হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, বিশ্বনাথ আলোকিত সুর ও সাংস্কৃতিক ফোরামের সহ-পরিচালক সেবুল আহমদ, ব্যবসায়ী আলহাজ্ব খছরু ইমন, সংগঠক হেলাল আহমদ জাবেদ, হাবিবুর রহমান হাবিব, জুবায়ের আহমদ জয় প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories