May 25, 2026, 7:57 pm
Headline :
বিশ্বনাথ পৌরসভায় মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র ঈদুল আযহার শুভেচ্ছা অ’প’প্র’চা’রে উন্নয়ন যেনো কেউ বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে, অনিয়ম হলে আমাকে জানাবেন ব্যাবস্থা নিবো, খাজাঞ্চীতে এমপি লুনা ‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন বিশ্বনাথে প্র’তি’ব’ন্ধী’দের মধ্যে হুইল চেয়ার বিতরণ, তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে–তাহসিনা রুশদির এম.পি। মরহুম ইকবাল আহমদ ছিলেন ইসলামী আ’ন্দো’ল’নের এক নিবেদিত প্রাণ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক বিশ্বনাথে মহিলা জামায়াতের বিশাল উপস্থিতিতে সংবর্ধনায় শিক্ত’ সংরক্ষিত নারী সংসদ ‘মাহফুজা হান্নান’ বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়ায় বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের ‘অভিনন্দন’ বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ এই প্রয়াসে আমি অভিভূত ২য় মিডিয়া কাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে—-তাহসিনা রুশদীর লুনা ‘এমপি’ বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক।
Notice :

আগামী দিনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোল মডেল——-চিত্রনায়ক হেলাল খাঁন

গোলাপগঞ্জ থেকে: কামাল খান…….

সিলেট-৬গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে প্রায় দেড়যুগ ধরে বঞ্চিত দেশের মানুষ। তারা এখন ভোট দিতে উন্মুখ।
আগামী নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার হবে উন্নয়নের রোলমডেল। এর আগে ১৯৯১ ও ২০০১ সালেও বিএনপি সরকারের হাত ধরে এ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছিল। তার ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে।’
‎‎‎তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার আমলে এ আসনে তেমন কোনো উন্নয়ন হয়নি। তারা কেবল গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীকে স্বপ্ন দেখিয়েছে। ছলনা প্রতারনা করেছে। লুটপাটের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের নেত্রীর পথ ধরে তারাও পালিয়েছে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে বিএনপি সবসময় আন্তরিক।’‎
শনিবার (৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর উপজেলার উদ্যোগে জুলাই-আগস্টে নিহত-আহতদের দোয়া ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তখন তিনি গোলাপগঞ্জের জুলাই-আগস্টে নিহত সাত পরিবারে হাতে নগত অর্থ তুলে দেন।
গোলাপগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব তানহার আহমদ লায়েকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী,‎ কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক ও সংগীত শিল্পী নাসির, সংগীত শিল্পী রোক্সার রহমান, কেন্দ্রীয় জাসাসের সদস্য শিহাব খান, জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমেদ রানু, জেলা বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল,পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, জহির চৌধুরী, সি এম আরিফ আব্দুল্লাহ, মনসুর আহমেদ রুমেল, সাইদ মেহদি সাদি, মহানগর জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব রাসেল আহমদ রানা, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আহমদ বিপুল, হারুনুর রশীদ, শাহজাহান চৌধুরী,ফিরোজ আহমদ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories