September 27, 2026, 5:46 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ ব্যস্তময় রিকাবী বাজারে তায়েফ মেডি পয়েন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

‘আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সিলেট মহানগরীর রিকাবীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিকমানের ফার্মেসি ‘তায়েফ মেডিপয়েন্ট’।
সোমবার (১৮ মে) বিকেল ৩টার দিকে রিকাবীবাজার ভিআইপি রোডস্থ নাহার কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেটের সহ সভাপতি ডা. লায়েক আহমদ, মাউন্ট এডোরা হাসপাতালের ডায়ালাইসিস ইন-চার্জ ডা. তাজুল ইসলাম, আধুনিক হাসপাতালের পরিচালক কয়েছ আহমদ, নিরাপদ ফার্মেসির ডিরেক্টর ফখরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন আল-মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা জাবির আহমদ নাজমুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সমাজসেবক তাজুল ইসলাম, সাজ্জাদ আহমদ, আব্দুল লতিফ, সাঈদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তায়েফ মেডিপয়েন্ট কর্তৃপক্ষ জানান, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহের পাশাপাশি আন্তরিক সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। আধুনিক ব্যবস্থাপনা ও অভিজ্ঞ জনবলের সমন্বয়ে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবাকে সহজ ও সুলভ করতে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories