May 2, 2026, 5:28 am
Headline :
বিশ্বনাথে নিজ গ্রামের প্রবাসীদের অর্থায়নে নতুন ঘর পাচ্ছেন বৃদ্ধা’ সমলা বিবি সাংবাদিক আহমেদ সুহেবের পিতার ইন্তেকাল=বিশ্বনাথ প্রেসক্লাবের শোক। বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ আপনাদের প্রতিনিধি হয়ে বিশ্বনাথের উন্নয়নে সরকারের শীর্ষ মহলের দ্বারস্থ হাতে চাই, দৌলতপুর ফাইনাল খেলায়—জসিম উদ্দিন সেলিম বিশ্বনাথ,র লামাকাজিতে প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের গাইড বই বিতরণ একটি আধুনিক বিশ্বনাথ উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই—চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম জামায়াতে ইসলামী সংরক্ষিত আসনে সিলেট থেকে অধ্যাপক মাহফুজা হান্নান, বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের শুভেচ্ছা আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :

বিশ্বনাথের খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী রেজাউর রহমান ওলী সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্ব লজ্জতুন নেছা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, স্কুল প্রতিষ্ঠাকালীন ১ম ব্যাচের (প্রাক্তন ছাত্র) ৪০ বছর পূর্তি উদযাপন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী রেজাউর রহমান ওলী কে, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

১০ ই জুলাই রোজ বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বাবু তুলসী কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাও: আবুল বশর মোঃ ফারুকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে স্কুলের দশম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল নুমান।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় প্রধান অতিথি কে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যাক্তিত্ব রেজাউর রহমান ওলী।
বক্তব্যে তিনি সর্বপ্রথম স্মরণ করেন বিদ্যালের প্রতিষ্ঠাতা মরহুম পীর মোহাম্মদ লিয়াকত হোসেইন কে, তাহার আত্বার রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি আরো বলেন এই স্কুল প্রতিষ্ঠা না হলে আমি এ পর্যায়ে আসতে পারতাম না, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সাথে নিজেদের কে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই এলাকার মেয়েরা সুশিক্ষিত হয়ে স্ব স্ব কর্ম জীবন অতিবাহিত করছেন, এই প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলোয় আলোকিত করেছে, আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী যেখানেই অবস্থান করি এই প্রতিষ্ঠানের সাথে যেনো আমাদের আত্বার সম্পর্ক থাকে, প্রতিষ্ঠানের উন্নতির জন্য সাধ্যনুযায়ী আমার ও আমার প্রতিষ্টা পরিবারের প্রত্যেকে সদস্য আমরা কাজ করে যাচ্ছি, শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ স্থাপনে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুবি জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক প্রাক্তন ছাত্র দক্ষিণ সুরমা সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী শিক্ষক মকব্বির আলী।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রাক্তন ছাত্র স্কুলের সাবেক সভাপতি, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা: মোস্তাক আহমদ রুহেল।
প্রাক্তন ছাত্র রুবি জয়ন্তী উদযাপন পরিষদের ট্রেজারার আমিনুল ইসলাম।
প্রাক্তন ছাত্র জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা কয়েস আহমদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী আজিজুন আক্তার।

আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র মোস্তাক আহমদ মোস্তফা, জাকির হোসেন, মন্জুর আহমদ, আবু সাইদ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories