March 11, 2026, 7:56 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

বিশ্বনাথ,র বৃহত্তর আমতৈল গ্রামে সিডস অফ সাদাকাহ,র অর্থায়নে ৩ টি গভীর নলকুপ স্থাপন শেষে উদ্বোধন করলেন——অধ্যাপক আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

বৃহত্তর আমতৈল গ্রামের জমসের পুর, সাতির পাড়া, মোজরাই পাড়ায় সিডস অফ সাদাকার অর্থায়নে ৩ টি ডিপটিউব ওয়েল উদ্বোধন করেন বিশ্বনাথ ওসমানী নগরের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলহাজ্ব আব্দুল হান্নান, ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

উদ্বোধন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেন, বৃটেন প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ আমাদের এই অজপাঁড়া গাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তায়া’লা তাদের সেই এগিয়ে আসাটা,কে বারাকাহ দান করুন।
পাশাপাশি আমরা যারা সমাজের জন্য কাজ করি এবং যাদেরকে আল্লাহ তায়ালা ভাল অবস্থা দিয়েছেন তারাও যেন সিডস অব সাদাকাহর মতো সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করেন।
তিনি আরো বলেন, নিজের জন্য না ভেবে আমরা সবাই মানুষের জন্য ভাবি।একে অন্যকে সহযোগিতা করি।পাশাপাশি মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা,রাস্তাঘাটের দুরবস্থা যদি সরকার দ্রুত নিরসন করতে পারে তখন দেশের মানুষের কষ্ট অনেকটাই লাগব হবে।শুক্রবার (২৫ জুলাই ) বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈলের জমসের পুর,সাতির পাড়া ও মুজরাই পাড়ায় সিডস অব সাদাকাহর বাস্তবায়নে কমিউনিটি মেগা প্রজেক্টের ৩টি গভীর নলকূপ স্থাপন পরবর্তী উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আমতৈল এলাকার এমাদ উদ্দিন (মোতাওয়াল্লি), মাস্টার মনোহর আলী, মাওলানা আছহাব উদ্দিন, মোঃ সালেহ আহমদ, মাস্টার রেনু মিয়া, মাওলানা মতিউর রহমান, হাফিজ ইদ্রিস আলী, ক্বারী মোজাহিদ আহমদ, তাজুল ইসলাম,তানবির আহমদ,মোঃ কফিল উদ্দিন, আতাউর রহমান, শরফ উদ্দিন, আমিরুল হক, মকন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories