December 5, 2025, 2:50 am
Headline :
সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে বিশ্বনাথে আ/ন্দো/ল/ন-রত ৮ দলীয় জোটের প্রচার মিছিল বিশ্বনাথ,র খাজাঞ্চীতে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল যুক্তরাজ্যের ওল্ডহ‍্যামে তাহসিনা রুশদীর লুনা,র সমর্থনে মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অতিতে যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখছি তারা কেবল জাতিকে উন্নয়নের নামে ঠকিয়েছে, বিশ্বনাথের দশঘরে—–অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বনাথ,র খাজাঞ্চীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন বিশ্বনাথ,র খাজাঞ্চীতে এমসি কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বিশ্বনাথ,র খাজাঞ্চীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল বিশ্বনাথে ৮ দলীয় লিয়াজো কমিটি গঠন ও ৬ ডিসেম্বর বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে এমপি ইমরান আহমদের আমন্ত্রনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ,কে-নর্থ রিজিয়নের সদস্যদের সংসদ ভবন পরিদর্শন
Notice :

বিএনপি নেতাদের স্বাক্ষর জা’ল করা ও অ’প’প্রচারের অভিযোগে, বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে আওয়ামী লীগের নেতাদের অব্যাহতি দিতে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সীল ও স্বাক্ষর জাল করে থানায় (দক্ষিণ সুরমা) একটি ভু‚য়া চিঠি প্রদান এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীর সাজানো বাগান বিনষ্ট করতে বিশ্বনাথ-ওসমাননীনগর বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটের রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে ‘ওসমানীনগর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে ওই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি স্বার্থন্বেষীমহল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার উদেশ্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের জাল ‘সীল ও স্বাক্ষর’ ব্যবহার করে ‘দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে আওয়ামী লীগের কিছু নেতাদের অব্যাহতি প্রদানের উদ্দেশ্যে দক্ষিণ সুরমা থানায় একটি চিঠি প্রদানের বরাত দিয়ে গত ২৪ জুলাই একটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সন পত্রিকায় নিউজ করান। প্রত্যেক পত্রিকার জেল-উপজেলা প্রতিনিধি থাকার পরও আমাদের বিরুদ্ধে করা বিতর্কিত ওই নিউজটি করা হয়েছে ঢাকা অফিস থেকে, যেটি আমাদের কাছে রহস্যজনক। কারণ স্থানীয়ভাবে খোঁজ-খবর নিয়ে নিউজটি প্রকাশ করলে এনিয়ে বিভ্রান্তি হতোনা। তাছাড়া থানায় চিঠি দেওয়ার বিষয়টিও আমাদের (বিএনপি) নজরে আসার পর নিজেদের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে উক্ত চিঠি তাদের নয় বলে দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করেন। আর ২৫ জুলাই এব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরীও (যার নং ১২৪৭, তাং ২৫.০৭.২৫ইং) দায়ের করেন।
লিখিত বক্তব্যে তিনি আরোও উল্লেখ করেন, দলের সাংগঠনিক অগ্রগতি ও ঐক্যে ঈর্ষান্বিত হয়েই একটি কুচক্রিমহল দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। তারাই আমাদের প্রিয় নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর সাজানো বাগান সিলেট-২ আসনে বিএনপির দৃঢ় ভিত্তি ও সাংগঠনিক ঐক্যকে বিনষ্ট করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সম্প্রতি ওই নিউজটি প্রকাশ করা হয়। বিগত সময়ে আমরা যাদের হামলা-মামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি, এখন কিভাবে তাদেরকে মামলা থেকে অব্যহতি দেওয়ার চিঠি দিতে পারি। এটা কিভাবে সম্ভব। তাছাড়া ২০২২ সালের ১৯ নভেম্বর ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনার গাড়িবহরে হামলা করে ফ্যাসিস্টরা। আর তা প্রতিহত করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হন। যার যন্ত্রণা আমার এখনও বয়ে বেড়াচ্ছি। অথচ ইতিমধ্যে বিগত ১৫ বছরে আওয়ামী লীগের দালালী করে ‘আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া’ ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ব্যবহার করে জড়ো হওয়ার অপচেষ্টা চালাচ্ছে ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে সংগঠ বিরোধী কাজে লিপ্ত রয়েছে।
তাই আমরা চাই আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দক্ষিণ সুরমা থানায় দাখিলকৃত ‘ভ‚য়া চিঠি’র আসল সত্যতা জনসম্মুখে তুলে ধরবেন। আর দীর্ঘ প্রায় ১৩ বছর ধরে গুম নামক কারাগারে বন্দি থাকা সিলেটের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান বের করে দ্রæতই তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন বর্তমান সরকার।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ। এসময় দুই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ’সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories