November 10, 2026, 4:12 pm
Headline :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাবিলিল্লাহ প্রজেক্টের সুশৃঙ্খল পরিচালনায় বিশ্বনাথের অলংকারিতে ৩য় আলমাছ আলী-সালেহা বেগম হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৬’সম্পন্ন
Notice :

প্রবীণ রাজনীতিবিদ মোজাহিদ আলীর মৃ’ত্যু’তে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা এম আসকির আলী

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবীণ রাজনীতিবিদ ও বিশ্বনাথ থানা বিএনপি র প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা জনাব মুজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আসকির আলী।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ বরাতে পাঠানো এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন যে, জনাব মুজাহিদ আলীর মৃত্যুতে আমরা সত্যিকার অর্থে শোকাহত:
শোক জানাবার শব্দ কিংবা ভাষা খুঁজে পাচ্ছি না জনাব মুজাহিদ আলীর এই প্রয়াণে তার পরিবার পরিজনদের মত আমরা ও অত্যন্ত ব্যথিত ও শোকাহত, প্রিয় মুজাহিদ ভাইয়ের এই চলে যাওয়াতে বিশ্বনাথ বাসি একজন কৃতি সন্তানকে হারালো, মরহুম জনাব মুজাহিদ আলী একজন বর্ষিয়ান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সহজ সরল সৎ নিষ্ঠাবান ও সাদা মনের মানুষ ছিলেন, প্রিয় মুজাহিদ আলী।

বিভিন্ন রাজনৈতিক সংগ্রামে এবং সামাজিক উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে, মরহুম মোজাহিদ আলীর এই প্রয়াণে বিশ্বনাথ তথা সিলেটবাসী একজন নিষ্ঠাবান রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বকে হারালো যা কিনা বিশ্বনাথের রাজনৈতিক, সামাজিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত অপূরণীয় ক্ষত হয়ে থাকবে।

পরম করুনাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো প্রিয় মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য, মহান সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন এবং তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন এবং তিনা কে জান্নাতের সুশীতল স্থানে আশ্রয় দান করেন, পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা, মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক দেন।

জনাব মুজাহিদ আলী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী এবং তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং আপনজন ছিলেন, নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে জনাব মুজাহিদ আলীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার আবেদন করছি, আমিন।

::এম, আসকির আলী……………


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories