October 11, 2026, 9:09 pm
Headline :
বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার অ্যাডহক কমিটি,র অনুমোদন, দায়িত্বে যারা.. বিশ্বনাথে বাংলাদেশ রি,জেনারেশন ট্রাস্ট-BRT-UK র অর্থায়নে শিক্ষার্থীদের স্বপ্ন পুরণে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রদান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি! জাতীর সূর্যসন্তানগণ জীবন বাজী রেখে যু’দ্ধ করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক—শিহাব বিন আমিন বিশ্বনাথে আলোকিত সুরের ৩য় বার্ষিক তিলাওয়াত ও নাশিদ মাহফিল ১ লা জানুয়ারি ২০২৭ ইং শুক্রবার বিশ্বনাথের ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ উদযাপন সম্ভাব্য তারিখ ১৬-১৭ জানুয়ারি ব্যাপক প্রস্তুতি ওয়ান পাউন্ড হাসপাতাল অতি দ্রুত চিকিৎসা সেবা শুরু করুক, আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো—-বিশ্বনাথে সিলেটের সিভিল সার্জন মোঃ নাসির উদ্দিন বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান
Notice :

বিশ্বনাথ,র লামাকাজীত সোনাপুর চ্যারেটি গ্রুপে’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খাঁন দাখিল মাদরাসার ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
মাদরাসার সুপার মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মো. তাহির মিয়া, চ‍্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, হারুনুর রশিদ, লাহিন নাহিয়ান।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ম‍্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী জুবেল আহমদ নাতে রাসুল স. পরিবেশন করেন শিক্ষার্থী রুমান মিয়া।

অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা জৈন উদ্দিন, সৈয়দা জাকিয়া বেগম, মো. নাছির উদ্দিন, শিউলি বেগম, সালমা বেগম, লিজা বেগম, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories