September 28, 2026, 6:37 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বিশ্বনাথ,র সৎপুর মাদ্রাসায় ‘সোনাপুর চ্যারেটি গ্রুপে’র উদ্যোগে প্রবাসী আজিজুর রহমান,র অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে দাখিল উত্তীর্ণ পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার ২০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকুনী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আলীনুর হোসেন বিপ্লব, সিনিয়র শিক্ষক মোস্তফা হোসেন, প্রভাষক (আরবী) হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা শামিম আহমদ, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নাজমুল আলম তুহিন, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী জালাল উদ্দিন এবং নাতে রাসুল স. পরিবেশন করেন শিক্ষার্থী আমিনুর রহমান।

অনুষ্ঠানে এসময় মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরি, প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মাদ আব্দুল বাসিত, আইসিটি শিক্ষক কামরুল ইসলাম, ইবতেদায়ী প্রধান মোহাম্মাদ আলী, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আলিমুর রহমান, সহ সাংগঠনিক বুরহান উদ্দিন, চ‍্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া, মাহবুব হাসান শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories