September 25, 2026, 11:37 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বিশ্বনাথ নিউজ ২৪’ সেরা হাফেজ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে উত্তীর্ণ হলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় প্রথম বারের মতো অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীর বাছাই পর্ব শেষ।

বিচারকদের চুড়ান্ত বিবেচনায় ইয়েস কার্ড পেয়ে গ্র্যান্ড ফাইনালে উন্নিত হলেন হাফেজ আহমদ জামী,হাফেজ ইমরান খান জামী,হাফেজ মুহাম্মদ সানোয়ার হোসেন ,হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান ,হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান ,হাফেজ বজলুর রহমান মাহদী,হাফেজ মুহাম্মদ হাম্মাদ সাদী,হাফেজ রায়হান হোসেন মিজান ,হাফেহ শাহ আবু সালেহ।
পৌর শহরের নতুন বাজারে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া ৩ দিনের (২৩-২৫ আগস্ট) বাছাই পর্বের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় দিন শেষে প্রতিযোগীতায় অংশগ্রহন করা ৪৪ প্রতিযোগীর মধ্যে ৩ জন করে মোট ৯ জন প্রতিযোগী ‘ইয়েস কার্ড’ পেয়ে গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহন করার জন্য মনোনীত হন।

প্রতিযোগীতার বাছাই পর্বের ৩ দিনই বাছাই প্রক্রিয়া তদারকি করেন প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। বাছাই শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিযোগীতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। প্রতিযোগীতার বাছাই পর্বের ওই ৩ দিন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।
উল্লেখ্য, বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন এলাকার এসব হাফেজগন অংশ নেন।বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন প্রবাসীর পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতার ১ম স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ এক লাখ টাকা, ২য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন নগদ ২৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories