November 13, 2026, 4:15 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

‘আলোকিত সুর’ অল্পদিনে বিশ্বনাথের সর্বস্তরের মানুষের অন্তরে স্থান করে নিয়েছে, নতুন কমিটির অভিষেক সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ

আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ,র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রতিষ্ঠাতা সভাপতি এম কাওছার আহমদের সভাপতিত্বে ও উপপরিচালক মাওঃ এম মুখতার হোসাইনের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,আলোকিত সুরের উপদেষ্টা মাওঃ নুরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজী মাওঃ আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মাস্টার ইমাদ উদ্দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দীন, উপদেষ্টা মুস্তাক আহমদ মোস্তফা, উপদেষ্টা মাওঃ নুরুল ইসলাম ফিরুজী, উপদেষ্টা অলিউর রহমান রেজা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, আলোকিত সুরের ম্যানেজমেন্ট কমিটির দ্বায়িত্বশীল মুছন আলী, তানভীর রিপন আহমদ।

বক্তারা বলেন আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ খুব অল্প দিনেই তাদের কর্মকান্ড দিয়ে বিশ্বনাথের মানুষের মনে জায়গা করে নিয়েছে, বর্তমান প্রজন্মকে অশ্লিলতা থেকে মুক্ত রাখতে আলোকিত সুর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে, তারা আরো বলেন সমাজের বিত্তবান যারা আছেন বিগত দিনের ন্যায় আগামীতে ও আলোকিত সুরের সকল কর্মকাণ্ডে এগিয়ে আসবেন বলে আমাদের প্রত্যাশা।

আরো উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের ইমাম মাওঃ মাহমুদুর রহমান মিলাদ, মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, প্রেসক্লাব সদস্য সালেহ আহমদ সাকি, বদরুল ইসলাম মহসিন, আলোকিত সুরের উপদেষ্ঠা নজির আহমদ, পরিচালনা কমিটির সদস্য ওয়াসিম উদ্দিন, সুহেল আহমদ, টিপু আহমদ, ইরশাদ আহমদ নৌশাদ, আব্দুল আহাদ, মাওঃ আব্দুল্লাহ, আব্দুর রহমান শুভাকাঙ্ক্ষী ক্বারী মাওঃ জিয়াউল হক আনছারী, মাওঃ হাবিবুল্লাহ খান, মাওঃ ফয়েজ আহমদ, মাওঃ নাইম আহমদ, মাওঃ জাকওয়ান আহমদ, সৈয়দ মিসবাহুল মোহন, ইমরান আমহদ, হাফিজ হোসাইন, নাজির আহমদ, সহকারী পরিচালক হাফিজ শাহ সাইদুর রহমান, মডেল প্রেসক্লাবের সদস্য আফজাল মিয়া, পরিচালনা কমিটির সদস্য খলিল আহমদ, নাছির আহমদ।

অনুষ্ঠানের প্রথমাংশে প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি, ৪০ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ও ৪০ সদস্য সংগীত পরিচালনা কমিটি ঘোষনা করেন।

শেষে এম কাওছার আহমদের নিরাপদ প্রবাস যাত্রা ও সবার মঙ্গল কামনা করে দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories