September 22, 2026, 9:54 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথ প্রেসক্লাব,র জুবায়ের সভাপতি ও শিপন সম্পাদক পদে পুণরায় নির্বাচিত, নুর উদ্দিন কোষাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ প্রেসক্লাবের ২০২৫ – ২০২৬ সালের কার্যকরী পরিষদে রফিকুল ইসলাম জুবায়ের সভাপতি পদে এবং মোঃ শিপন আহমদ সাধারণ সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন এবং কোষাধ্যক্ষ পদে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন মোঃ নুর উদ্দিন।গত ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ৩টি পদে তাদেরকে নির্বাচিত করা হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে মাসিক এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।তম্মদ্বে আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের পিতা,মাতা ও প্রয়াত পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনা করে বার্ষিক দোয়া মাহফিল, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক মোস্তাক আহমদ মোস্তফা ও মোঃ জাহান মিয়াকে শিক্ষানবিশ সদস্য হিসেবে অনুমোদন।

আগামী মাসিক সভায় ২০২৫ – ২০২৬ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ, ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বাস্তবায়ন পরিষদ গঠন, ক্লাবের সদস্য মাওলানা শহীদুর রহমানকে আহ্বায়ক ও আব্দুস সালাম মুন্নাকে সদস্য সচিব করে বার্ষিক দোয়া মাহফিল ২০২৫ বাস্তবায়ন পরিষদ গঠন, ২০২৫ এর অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন এবং ২০২৬ এর ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক স্মারক ২০২৫ প্রকাশের উদ্যোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের বর্তমান সদস্য যথাক্রমে কাজী মোঃ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, সদস্য মোঃ নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব ও মাজহারুল ইসলাম সাব্বির ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories