April 18, 2026, 12:41 am
Headline :
আলোকিত সুর সাংস্কৃতিক বিশ্বনাথ’র ঈদ পুনর্মিলনী-২৬’ অনুষ্ঠিত জামায়াত নেতা মাহমুদ আলীর মৃ’ত্যু’তে বিশ্বনাথ উপজেলা জামায়াতের শোক এ্যামেতির চতুর্থ মেরিট স্কলারশিপ-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ওসমানী নগরে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোশিয়েশন’র অভিষেক অনুষ্ঠিত নিজ গ্রামের মানুষের প্রতি দৃ’ষ্ট’তা অ’নৈ’তিক কাজে জড়িত থাকার অভিযোগে জালাল,র বিরুদ্ধে বিশাল মানববন্ধন ঘর তৈরীর জন্য দুই লক্ষ টাকা প্রদান করলো আর রাহমান এডুকেশন ট্রাস্ট বিশ্বনাথে অ’প’রা’ধ প্রবণতা চু’রি-ডা’কা’তি-ছি’ন’তা’ই-জু’য়া ও মা’দ’ক ক্রয়-বিক্রয় বন্ধে’ সর্বমহলের সহযোগীতা চাইলেন ওসি আমার চাওয়া পাওয়ার কিছু নেই জনগণের পাশে থাকতে চাই, বিশ্বনাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিব মালয়েশিয়ায় ভ্রমণরত সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান বিশ্বনাথে মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলাম,র পক্ষ থেকে কোরআন শরিফ বিতরণ
Notice :

বিশ্বনাথে সাংবাদিকের বি’রু’দ্ধে মা’ম’লা দায়ের, প্র’তি’বা’দে তিন সংগঠনের যৌথ মানববন্ধন, মা’ম’লা প্রত্যাহার না হলে ক’ঠো’র আন্দোলনের হু’শিঁ’য়া’রি

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি ‘মিথ্যা ও হয়রানীমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে যৌথভাবে মানববন্ধন করেছেন ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র নেতৃবৃন্দ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজে মামলার প্রতিবাদে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার করার আহবান জানান।
এছাড়া দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, মামলা ও হয়রাণী করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থেই কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুশিঁয়ারী দেন বক্তারা।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রুপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহ সভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
মানববন্ধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, কামরুল ইসলাম, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী, আবিদ উদ্দিন নিজাম প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা ঃ বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও সিলেটের বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা প্রতিনিধি আব্দুস সালাম’সহ ৭ জনকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র অ্যাডভোকেট শামীম আহমেদ। এর প্রতিবাদে গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ একটি রেস্টুরেন্টে তিন সাংবাদিক (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories