September 27, 2026, 1:12 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বিশ্বনাথ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অ’নি’য়’মের বলয় তৈরি করেছেন মা’ন’ববন্ধনে বক্তারা

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর উপজেলাবাসী ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুল কাদির এবং মনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিম উদ্দিন, বাবুল কান্তি মেগল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, আলিম উদ্দিন, সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন নিজে লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের বলয় তৈরি করেছেন অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এলাকাবাসী দাবি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দিলোয়ার হোসেন সুমনকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় বঞ্চিত। এসময় সমাজসেবক মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া,ক্বারী সায়েস্ত খান, গোলজার আহমদ, আছাব আলী,ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আবদুল হান্নান, জুনাব আলীসহ ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories