March 11, 2026, 7:00 pm
Headline :
কোরআন ভিত্তিক সমাজ বিনির্মান ছাড়া শান্তি প্রতিষ্টা অসম্ভব-নিজাম উদ্দিন সিদ্দিকী মেধা ও পরিশ্রমের গৌরবময় স্বীকৃতি পেলেন অন্না রুহি দাস সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই সনদ ও জনরায়ের সাথে প্র’তা’র’ণা করেছে বিএনপি বিশ্বনাথে-মুনতাছির আলী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ৩য় আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতায় ওমরাহ হজ্ব প্যাকেজ বিজয়ী মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রুহেল মিয়া চাইবেন দলীয় মনোনয়ন ৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কে কর্তৃক আন্তঃ উপজেলা ক্বেরাত প্রতিযোগিতা’ ১৮ রামাদ্ধান রবিবার বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এম,পি তাহসিনা রুশদীর লুনা নিজের শরীরের শেষ র/ক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করবো-এমপি লুনা বিশ্বনাথে উপজেলা পৌর শাখা ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
Notice :

বিশ্বনাথের দশঘর ইউনিয়নে জামায়াতের পৃথক সমাবেশ অনুষ্ঠিত, শতাধিক মানুষের যোগদান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে, সিলেট ২’ বিশ্বনাথ-উসমানী নগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের সমর্থনে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডে দু,টি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০৮ অক্টোবর বুধবার বাদ মাগরীব বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম নোয়াগাঁও বাজারে ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন. বিশ্বনাথ উপজেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য দেওকলস ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম। ওয়ার্ড সেক্রেটারী ইলিয়াস আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ হাবিবুর রহমান সেক্রেটারী আবুল বশর, প্রমুখ।

এদিকে বাদ এশা উপজেলার দশঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রায়খেলী গ্রামের বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান।

সভা চলাকালীন এক পর্যায়ে উপস্থিত সমাবেশে এলাকার ব্যবসায়ী, দিনমজুর সহ খেটে খাওয়া প্রায় শতাধিক মানুষ প্রধান অতিথি অধ্যাপক আব্দুল হান্নানের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন, তাদের এই যোগাদানে উপস্থিত সমাবেশে এক আনন্দঘন পরিবেশ তৈরী হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন. বিশ্বনাথ উপজেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য দেওকলস ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম.উপজেলা মজলিসে শুরার অন্যতম সদস্য দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাামীম আহমেদ (মেম্বার) ওয়ার্ড সেক্রেটারী মোঃ দিদার মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ডাঃ মনির উদ্দিন সেক্রেটারী আবুল বশর, সহকারী-সেক্রেটারী শহীদুল আজম, সভার শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল ইসলাম সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories