September 28, 2026, 3:41 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

রেমিটেন্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংক ২য় স্থানে উঠে এসেছে, খাজাঞ্চী গাঁও শাখায়-জি,এম, খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক, খাজাঞ্চীগাঁও শাখা কর্তৃক পবিত্র ঈদ-উল-আজহা-২০২৫ উপলক্ষ্যে প্রেরিত রেমিট্যান্স গ্রাহক কৃষি ব্যাংক ‘রেমিট্যান্স উৎসব-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাজাঞ্চী গাঁও শাখা ব্যবস্থাপক সুশেন দাশ,র সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো: খোরশেদ আলম।
তিনি বলেন বাংলাদেশ কৃষি ব্যাংক এদেশের জনসাধারণের আস্থার ও নির্ভরতার প্রতিষ্ঠান, প্রান্তিক কৃষকের আশ্রয়স্থল, এদেশের অর্থনীতিকে সচল করতে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে।
তিনি আরো বলেন বর্তমানে বিদেশি রেমিট্যান্স আহরণে কৃষি ব্যাংক বাংলাদেশে ২য় স্থানে উঠে এসেছে, গ্রাহকদের উদ্দেশ্য করে তিনি বলেন এ অর্জন আপনাদের, আপনারা আপনার প্রতিবেশীকে নিরাপদ আর্থিক লেনদেন, ডিপোজিট, সেভিং লোন, সহ জনস্বার্থে সকল স্কিমের সুযোগ সুবিধা গ্রহণ করতে তাদের কে উদ্বুদ্ধ করবেন, কোনু অবস্থায় হুন্ডির সাথে যেনো কেউ জড়িয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখবেন তাদের কে বুঝাবেন এটা অপরাধ, দেশের জন্য ক্ষতিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো: তাহাওয়ার হোসাইন।
উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ ব্যবস্থাপক, দিপ কুমার দাস সহকারী কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা আনোয়ারুল কবির, অমৃতরঞ্জন মোহন্ত, শুভ্রদেব সাহা (ক্যাশিয়ার) অত্র শাখা।

গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আপ্তাব আলী, মাষ্টার ছিদ্দেক আলী, সফিক মিয়া, সফিক উদ্দিন, রিয়াজ উদ্দিন, মাতিন মিয়া, মইন উদ্দিন, আব্দুল মালিক, বাবুল আহমদ, আবুল হোসেন, মায়ারুন নেছা, সুহেনা বেগম, রাইমা বেগম, আলা উদ্দিন, প্রমুখ।

শেষে সিলেট বিভাগের রেমিটেন্স গ্রাহকদের মধ্য থেকে ২য় পুরস্কার বিজয়ী মোছা: রাইনা বেগমের হাতে একটি স্মার্টফোন তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories