September 27, 2026, 1:13 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

ডাক্তার জহিরের মায়ের মৃ’ত্যু’তে খালেদা জিয়ার উপদেষ্ঠা লুনা ও উপজেলা বিএনপির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক::

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ঠ চিকিৎসক ডাক্তার এম. মাহবুব আলী জহিরের মা আফতেরা বেগম আজ শনিবার বিকেল ২টায় সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। ইন্না…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহিয়সী ওই নারীর ৩ ছেলের মধ্যে বড় ছেলে শেখ সালামমত আলী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ২য় পুত্র ডাক্তার শানুর আলী মামুন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও ছোট ছেলে ডাক্তার এম. মাহবুব আলী জহির চিকিৎসা পেশায় কাজ করে যাচ্ছেন এবং একমাত্র মেয়ে রুপিয়া বেগম ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন।
দুই বিশিষ্ঠ চিকিৎসক শানুর আলী মামুন ও এম. মাহবুব আলী জহিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী তাহসিনা রুশদীর লুনা। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের আসত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে ডাক্তার এম. মাহবুব আলী জহিরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল আহমদ, সাংগঠনিক সৎম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম আফতেরা বেগমের ২য় পুত্র ডাক্তার শানুর আলী মামুন জানান, সোমবার ইংল্যান্ড থেকে বোন দেশে আসার পরে মায়ের দাফনের সময় নির্ধারণ করা হবে। আমরা দাফনের সময়, স্থান নির্ধারণ করে জানাব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories