August 12, 2026, 6:15 am
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্বাচিত হওয়ায় বিশ্বনাথে আনন্দ মিছিল পরবর্তী মিষ্টিমুখ

নিজস্ব প্রতিবেদকঃ

তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত করায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। (২২ অক্টোবর) সন্ধ্যায় হুমায়ুন কবির বলয়ের বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরের রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামন থেকে আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলা প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে গিয়ে সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও যুবদল নেতা রুমেল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলার দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম তাজুল ইসলাম সাজু।
বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকবাল, কয়েছ আহমদ, যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, তারেক আহমদ, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপুল, পৌর যুবদল নেতা জামাল আহমদ, যুবদল নেতা আবদুর রব, কৃষকদল নেতা আবদুস সালাম।

এসময় উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষের কান্ডারী হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম-মহাসচিব নির্বাচিত করায়, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ কেন্দ্রেীয় বিএনপিকে অভিনন্দন জানান এবং একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন করেন নেতাকর্মীরা।

সভায় বক্তারা আরও বলেন, হুমায়ুন কবিরের নেতৃত্বে সিলেট বিভাগ তথা বাংলাদেশে বিএনপি আরও সুসংগঠিত হবে। আগামী দিনে তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories