August 11, 2026, 5:34 pm
Headline :
শিক্ষা প্রতিষ্ঠানে যেনো কোন বিভাজন না থাকে ‘খাজাঞ্চী মডেল’ কলেজের শুভ উদ্বোধনে মাহফুজা হান্নান ‘এমপি’ (সংরক্ষিত) বিশ্বনাথের কৃতি সন্তান ‘তোফায়েল’ দ্বিতীয় বারের মতো ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) সেক্রেটারির দায়ীত্বে সিডস অফ সাদাকার কল্যাণে বিশ্বনাথের খাজাঞ্চীতে ৪ টি অস্বচ্ছল পরিবার পেলো নতুন ঘর জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহনের পর তা ভুলে গেছেন প্রধানমন্ত্রী—অধ্যক্ষ নজরুল ইসলাম বিশ্বনাথে জুলাই দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেল,র ডিগ্রী অর্জন। সিডস অফ সাদাকাহ কর্তৃক বিশ্বনাথের আমতৈল গ্রামে তিনটি পরিবার পেলো মাথা গোঁ’জা’র ঠাঁ’ই জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ‘কামরুল-এলাহী-জসিম-লোকমান’ প্যানেল পরিচিতি সভা বিশ্বনাথ,র অলংকারীতে ইষ্ট রহিমপুর ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্দ্যোগে প্রবাসী অর্থায়নে সোলার সংযোগ প্রকল্পের উদ্ভোধন
Notice :

বিএনপি ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সর্বত্র উন্নয়ন করা হবে–তাহসিনা রুশদির লুনা

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপির আমলে দলমত নির্বিশেষে মানুষের জন্য উন্নয়ন করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। সিলেট-২ আসনে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে।
জনপ্রতিনিধিদের সাথে কোনো ধরণের বৈষম্য করা হবে না। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফায় আগামীর সুন্দর ও দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে লুনা আরও বলেন, ‘এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ, ওসমানী নগর ও বালাগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু, দুঃখের বিষয় যতগুলো রাস্তা তিনি করেছিলেন, সেইসব রাস্তা গত ১৭ বছরেও কোনো সংস্কারও করা হয়নি। ইতোমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে আমরা পাঠিয়েছি। সিলেট এক্সচেঞ্জ এর সাথে আলাপ হয়েছে। গত সপ্তাহে ওসমানীনগরের ৪টি ও বিশ্বনাথ উপজেলার ৬ রাস্তার অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রুত অনুমোদন হবে।’ তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, সফিকুল ইসলাম, নুর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories