September 27, 2026, 12:34 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

নবজাতকের পাশে লাভিং পিপলস, ছাতক উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে বেবি গিফট প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

আর্ত মানবতার কল্যানে নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংগঠন লাভিং পিপলসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ছুবহান, সাইফ রিজবি ও তাওহিদ আহমদের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অস্বচ্ছল পরিবারে সদ্য ভূমিষ্ট হওয়া প্রায় ৫০ জন নবজাতকের অভিবাবকের কাছে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবহার্য বেবি গিফট প্রদান করা হয়েছে।

৩০ শে অক্টোবর ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরফিনের উপস্থিতিতে লাভিং পিপলসের বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক আব্দুছ সালামের পরিচালনায় এ সমস্ত বেবি গিফট নবজাতকের মা,দের কাছে তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ করিম।

এ সময় স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরফিন তার প্রতিক্রিয়ায় বলেন মানবতার কল্যানে কাজ করে যাওয়া যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংঘঠন লাভিং পিপলসের ভিন্ন চিন্তা ও ব্যতিক্রমী উদ্দ্যোগ সত্যিই প্রশংসনীয়, আমি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই ও তাদের প্রতিষ্ঠিত সংঘঠন লাভিং পিপলসের মানবতার সেবা যেনো ধারাবাহিক ভাবে এসমস্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে চলমান থাকে এই প্রত্যাশা করি।

এসময় বেবি গিফট বিতরণ গ্রুপে উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা, আফজাল হোসেন, মাজহারুল ইসলাম সাব্বির ও সংবাদকর্মী জাহান আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories