September 26, 2026, 4:00 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

আব্দুল্লাহপুর–টঙ্গী–তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুল্লাহপুর টঙ্গী তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ, আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর অঞ্চলের ভগ্নপ্রায় সড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে চলমান মানবদুর্ভোগ নিরসনের দাবিতে আজ সোমবার দুপুর বারোটায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচির আয়োজন করে সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন (জাতীয় গণমাধ্যম কমিশন) কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, সহ-সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন বাচ্চু (ঢাকা প্রেসক্লাব), মহিবুল্লাহ সোহেল, আন্তর্জাতিক সম্পাদক কামাল খান ,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,তানজিরুল এইচ,পরিবেশ বিষয়ক সম্পাদক আর.কে.রুবেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাইদুর রহমান, আজহার হুসাইন, সদস্য জুয়েল মিয়া, এবং মানবাধিকার কর্মী আসলাম মোরল,সাংবাদিক জাহাঙ্গীর আহমদ,সহ আরও অনেকে।
। বক্তারা একে একে এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, টঙ্গী ও আব্দুল্লাহপুর অঞ্চলের মানুষের জীবন আজ দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তুরাগ নদীর দুই পাড়ে যাতায়াত করেন। আগে নদীর উপর দুটি বেইলি ব্রিজ ছিল—এর মধ্যে একটি ভেঙে পড়েছে, আরেকটি অত্যন্ত নাজুক অবস্থায় টিকে আছে। ফলে ওই একমাত্র সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছেন।

বিশেষ করে টঙ্গী বাজারের প্রবেশদ্বার থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এখন জনজট, যানজট ও দুর্ঘটনার প্রধান কারণ। গর্তে ভরা রাস্তা, জমে থাকা পানি ও ধুলাবালির কারণে ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের নিত্যদিনের চলাফেরা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, একদিকে রাস্তার জনজট, অন্যদিকে তুরাগ নদীর উপর পর্যাপ্ত সংযোগ সেতুর অভাব—সব মিলিয়ে আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর অঞ্চল কার্যত অচলাবস্থায় রয়েছে। তারা প্রশ্ন তোলেন, রাজধানীর পাশে অবস্থিত এত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কীভাবে এতদিন অবহেলিত থাকতে পারে!

মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, দ্রুত নতুন সংযোগ সেতু নির্মাণ, পুরনো সেতুর সংস্কার, এবং আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর প্রধান সড়কসমূহের জরুরি পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা অস্থায়ী টয়লেট স্থাপন, চুরি-ছিনতাই রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ, এবং বর্ষা ব্যতীত ধুলাবালি প্রতিরোধে পানি ছিটানোর ব্যবস্থা করার আহ্বান জানান।

বক্তাদের মতে, মানুষের মৌলিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories