November 13, 2026, 12:13 am
Headline :
গতকাল রাতে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় স*ন্ত্রা*সী হা*ম*লায় আহত ক্বারি উবায়দুর রহমানকে দেখতে হাসপাতালে অধ্যাপক আব্দুল হান্নানসহ জামায়াত নেতৃবৃন্দ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের নবনির্বাচিত চেয়ারম্যান গুলজার খাঁনকে আলহাজ্ব লজ্জতুননেছা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ উপজেলা অ্যাসোসিয়েশন পর্তুগাল-আহ্বায়ক কমিটি গঠন, আহবায়ক নিজাম মিয়া, সদস্য সচিব রেজাউর রহমান ওলি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগাল এর ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউ,কের নবনির্বাচিত কমিটিকে নজরুল ইসলাম নজর ও কামাল উদ্দিন,র শুভেচ্ছা এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না-খাজাঞ্চীতে এমপি ‘লুনা’ বিশ্বনাথের প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আজিদ আলীর ইন্তেকালে বিএনপি নেতা এম আসকির আলী’র গভীর ‘শোক’ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টি বৃন্দের প্রতি রুহেল মিয়ার কৃতজ্ঞতা শিক্ষা-শেকড়ের মেলবন্ধনের সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নব-নির্বাচিত কমিটিকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ,কের অভিনন্দন। বাংলাদেশী প্রবাসীদের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ শিক্ষা উন্নয়নে ঘঠিত সংঘঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
Notice :

এম, ইলিয়াস আলী ও আমার মাঝে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ছিল, তিনির সহধর্মিণী বিএনপি কর্তৃক মনোনীত হওয়ায় শুভেচ্ছা জানাচ্ছি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট-২ আসনে বাংলাদেশ জাতীয়য়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী মনোনীত হওয়ায় এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের শুভেচ্ছা।

তিনি প্রতিবেদকের কাছে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলেন, আমি ১৯৯৬ সালে এই আসনে নির্বাচন করেছি, পরবর্তীতে এম ইলিয়াস আলী সাহেবকে জোটের প্রার্থী করায় আমি আর নির্বাচন করিনি, যথাসাধ্য তাকে সহযোগিতা করেছি। এম ইলিয়াস আলী ও আমার মাঝে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ছিল।

আসন্ন নির্বাচনে আমার দল আমাকে চুড়ান্তভাবে মনোনয়ন দিলে আমি দাড়িপাল্লা প্রতিক নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ এবং জনগণের ভোটে নির্বাচিত হলে এম ইলিয়াস আলী নিখোঁজের সাথে যারা জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসব।

আমি বিশ্বাস করি সিলেটের সহনশীল রাজনৈতিক ঐতিহ্য অনুয়ায়ী আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হব এবং মিলেমিশে ওসমানীনগর বিশ্বনাথকে একটা আলোকিত এলাকায় পরিণত করব ইনশাআল্লাহ।

তাই আমি চাই প্রতিহিংসার প্রতিযোগিতা নয়, এ-ই অবহেলিত জনগণের উন্নয়নের প্রতিযোগি হয়ে কাজ করতে চাই, আসুন আমরা সবাই মিলে দারিদ্র্য ক্ষুধা ও সন্ত্রাস মুক্ত একটি উন্নয়নশীল জনপদ গড়ে তুলতে সবাই একযোগে কাজ করি।
মহান রব যেনো আমাদের চিন্তাচেতনা ও ধৈর্যের তাওফিক দান করেন, আমিন।

——-অধ্যাপক আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট ২ বিশ্বনাথ ওসমানী নগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories