September 28, 2026, 6:37 pm
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

প্রথমবারের মতো বিশ্বনাথ,র রামপাশায় মরমী কবি হাছন রাজার স্মরণোৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’র উদ্যোগে প্রথম বারের মতো মরমী কবি হাছন রাজার জন্মভূমি উপজেলার রামপাশা গ্রামস্থ পৈত্রিক বাড়িতে ‘স্মরণোৎসব’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (৭ নভেম্বর) সকালে স্মরণোৎসব আয়োজনের জন্য প্রাথমিকভাবে নির্ধারিত মাঠ পরিদর্শন করেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, মরমী কবি হাছন রাজাকে একজন জমিদার হিসাবে বেশি প্রচার করে ফেলছি। অথচ তিনি মরমী ও সুফিবাদী দর্শণ এবং একজন দরবেশ ছিলেন, আমরা তাঁর এ পরিচয়কে সঠিকভাবে জগৎবাসীর কাছে তুলে ধরতে পারিনি। এটা আমাদের ভুল ছিল। তাই আমাদেরকে সংশোধন করার সময় এসেছে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শণ ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শণ দেশ ও সমাজে ছড়িয়ে পড়বে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা সাহাবাজ রাজা চৌধুরী, শামীম রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন শিপলু, প্রচার সম্পাদক শাহান উদ্দিন নাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক এম এজাজুল হক এজাজ, সদস্য আব্দুল মনাফ প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories