September 28, 2026, 7:16 am
Headline :
বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচনে যাদের উপর দায়িত্ব বিশ্বনাথ’র অলংকারি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া দেশ আজ এক চ’র’ম ক্রা’ন্তি’কাল অতিক্রম করছে, বিশ্বনাথে সিলেট জেলা জামায়াতের আমির—মাওঃ হাবিবুর রহমান বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা
Notice :

বর্ণাঢ্য আয়োজনে আইসিবি ইসলামিক ব্যাংক বিশ্বনাথ শাখার ‘সেবাপক্ষ ২০২৫’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

“সময়ের সাথে বিজয়ের পথে” স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড বর্ণাঢ্য আয়োজনে ‘সেবাপক্ষ ২০২৫’ উদযাপন শুরু করেছে।

গত শনিবার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই ১৫ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে ব্যাংকটির বিশ্বনাথ শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্বনাথ থানার সামনে থেকে শুরু হয়ে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ব্যাংক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের বিশ্বনাথ শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম মজনু, জুয়েল খান। এছাড়া ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম পাভেল তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে দেশব্যাপী আইসিবি ইসলামিক ব্যাংকের সকল শাখায় ‘সেবাপক্ষ ২০২৫’ শুরু হলো, যা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। তিনি ব্যাংকের ইতিহাস তুলে ধরে বলেন, এই ব্যাংকটি ১৯৮৭ সালে বাংলাদেশে ‘আল-বারাকা ব্যাংক’ হিসেবে যাত্রা শুরু করে। তিনি বিশ্বনাথ শাখাকে নতুন করে এগিয়ে নিতে এবং গ্রাহক সেবার মান্নোয়নে সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories