September 22, 2026, 10:46 pm
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথ প্রেসক্লাবের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত ব্যস্ততার মাঝেও খেলাধুলার উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা। শুরু হয়েছে ‘বিশ্বনাথ প্রেসক্লাব ৪র্থ অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এম এস হাউজিংয়ের অর্থায়নে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এবারের প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে মোট পাঁচটি ইভেন্ট। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, গাফলা ও লডু খেলা।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের সিলেটের ব্যুরো প্রধান খালেদ আহমদ, যুক্তরাজ্যের লন্ডনের দর্পন টিভির চেয়ারম্যান ও বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবুল খায়ের। বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সদস্য জামাল মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সদস্য নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ আব্দুল্লাহ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories