September 22, 2026, 9:06 am
Headline :
বিশ্বনাথে আরিফ নামে ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নি’খোঁ’জ সামাজিক অবক্ষয় রোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই—অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি সংরক্ষিত মহিলা আসন ৪১’ মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিশ্বনাথ,র খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ উদ্বোধন করলেন, এমপি লুনা’ স্কুল সংস্কারে পনেরো লক্ষ টাকা অনুদান প্রদান স*ন্ত্রা*স বিরোধী আইনে দায়ের করা মা’ম’লায় গ্রে’ফ’তা’র বিশ্বনাথের খাজাঞ্চীর দুই আওয়ামী লীগ নেতা খাজাঞ্চীতে আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন ও সংবর্ধনা সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিশ্বনাথে ডেঙ্গু প্র’তি’রোধ-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদির লুনা সিলেটের তাজরিয়ান পেলো সোয়া ২ কোটি টাকার বৃত্তি “বাংলাদেশী এলায়েন্সের সামার পার্টিতে” যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ার যেনো একখন্ড বাংলাদেশ-মিলন মেলার তৃপ্ত আয়োজকেরা সিলেটে মহানগরীর কামারটিলা এলাকায় যুবকের ম*র*দে*হ উদ্ধার
Notice :

বিশ্বনাথে কবি-সাংবাদিক রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মোঃ রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা। তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ও প্রবাসের বাস্তব জীবন কাহিনী ও আমাদের আগামীর সম্ভাবনা’সহ সবকটি বিভাগের বাস্তবতাকে লেখক নিজের লেখনীর মাধ্যমে সুন্দর ও মার্জিতভাবে ফুটিয়ে তুলেছেন ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থে।
নিজের প্রতিক্রিয়ায় ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের লেখক বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মোঃ রহমত আলী বলেন, মৃত্যুর পরও যাতে করে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গ্রন্থের একেক টি কবিতার সাথে একেক রকমের স্মৃতি জড়িত রয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও তরুণ উপস্থাপিকা সুইটি আক্তার রুনার পরিচালনায় অনুষ্ঠিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পয়েন্টস ক্লাবের সভাপতি কবি মুস্তাফিজুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকি।
জাতীয় সঙ্গিত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, লেখকের জীবনী পাঠ করেন কবি জুবের আহমদ সার্জন। এসময় অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সংগঠক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

Categories